We are living in the dawn of the post-digital or artificial intelligence era, in a world of partial truths. The epidemic of the fear of missing out (FOMO) is robbing us of our most valuable time. The shallow reality of thought and the display of well-being seem to be nothing but jet fuel for the Pera nai or Chill bro culture. Through the hands of tech dictators, the American Dream has transformed into the Social Media Dream, which extends from the United States to Amazon and the Sundarbans. The time has passed since the propaganda of Kabir Suman’s song, Dukhe achho jaara, beche thak, e dukkho roibe na (Those who live in sorrow, this sorrow will not last). People have now entered an era of hallucination called “I’m doing well.” This hallucination marks a time when the boundary between personal and public information is blurring. It is a time when life is personal, yet opinions are everyone’s. No one needs to go deep into discussions anymore. There is no need to know the story behind a picture. In dim light, the blurry yet dazzling world appears beautiful. Reality and social media’s visual reality exist miles apart. And as emptiness stretches into more emptiness, the depth of the void continues to shrink. অগভীর শূন্যে পোস্ট ডিজিটাল এরা বা আর্টিফিসিয়াল ইন্টিলিজেস্নের যুগের সূচনা লগ্নে আমরা বসবাস করছি এক আংশিক সত্যের দুনিয়াতে। ফিয়ার অফ মিসিং আউটের উপদ্রব যেখানে লুট করে নিচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলো। চিন্তার অগভীর বাস্তবতা আর ভালো থাকা প্রদর্শনের মাধ্যমে সমূহ যেন প্যারা নাই অথবা চিল ব্রো কালচারের জেট ফুয়েল। টেক ডিক্টেটরদের হাত ধরেই আমেরিকান ড্রিম এর অপর নাম আমি বলব সোশ্যাল মিডিয়া ড্রিম। যা যুক্তরাষ্ট্রের গণ্ডি ছাড়িয়ে আমাজান থেকে সুন্দরবন পর্যন্ত বিস্তৃত। ‘দুখে আছ যারা বেঁচে থাক এ দুঃখ রইবে না ‘ কবির সুমনের এই গানের প্রোপাগান্ডার সময় অতিক্রম করে মানুষ এই বেশ ভালো আছি নামক হ্যালুসিনেসনের কালে পোঁছে গেছে। এই হ্যালুসিনেসন এমন একসময় যেখানে ব্যক্তিগত ও সর্বজনীন তথ্যের মোটা দাগটি শরু হতে হতে হারিয়ে যাওয়ার পথে। এ-এমন এক সময় যেখানে জীবন যার যার হলেও মতামত সবার। এখানে কাউকেই আর আলোচনার গভীরে যেতে হয় না। জানতে হয় না কোনো ছবির পেছনের গল্প। অল্প আলোয় চকচকে ঘোলা দুনিয়া কেবল ই সুন্দর। বাস্তবতা আর সোশ্যাল মিডিয়ার ভিজ্যুয়াল রিয়েলিটি বসবাস করে যোজন যোজন দূরে। আর শূন্য থেকে শূন্যে মিলতে মিলতে কমতে থাকে শূন্যের গভীরতা।